Wednesday, February 11, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

তৃণমূল বিধায়কের মায়ের নামে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করল ট্রাফিক পুলিশ, তুমুল বিতর্ক

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তৃণমূল বিধায়কের মায়ের নামে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে বিপাকে আসানসোল দুর্গাপুর পুলিশের অন্ডাল ট্রাফিক পুলিশ। এই ঘটনায় বিতর্ক তৈরি হয়েছে আসানসোলের স্থানীয় রাজনীতিতে। বিরোধীদের অভিযোগ, পুলিশ শাসকের দলদাসে পরিণত হয়েছে।

এদিকে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল। তাদের দাবি, অহেতুক রাজনীতি করছে বিরোধীরা। তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, “ফুটবল টুর্নামেন্ট, খেলাই তো হচ্ছে। আসলে বিরোধীরা সবেতেই রাজনীতি খোঁজে। একারণেই বাংলার প্রতিটি ভোটে মানুষ ওদের জবাব দিচ্ছে।”

Leave a Reply

error: Content is protected !!