দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মিসরের প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মোবারক মারা গেছেন। মঙ্গলবার কায়রোর একটি হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
আরব বসন্তের প্রেক্ষাপটে তিন দশক ধরে ক্ষমতায় থাকা হোসনি মোবারক ২০১১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনীর দ্বারা ক্ষমতাচ্যুত হন। কিন্তু অভ্যুত্থানের দিনগুলোতে তাঁর নির্দেশে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৩৯ জন বিক্ষোভকারী নিহত হন।
২০১২ সালে মোবারককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল করলে উচ্চ আদালত তা পুনর্বিচারের নির্দেশ দেন। দুই বছর পর মামলাটি খারিজ করে দেন আদালত। এরপর ২০১৭ সালের ২ মার্চ আপিল আদালত তাঁকে হত্যাকাণ্ডের দায় থেকেও অব্যাহতি দেন।
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps



















