Thursday, February 12, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

গেরুয়া শিবিরে বিরাট ভাঙন! ঝাড়গ্রামে বিজেপি ছেড়ে তৃণমূলে ৪ হাজার নেতা-কর্মী

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জঙ্গলমহলের ঝাড়গ্রামে বড় ধাক্কা খেল বিজেপি। শনিবার ঝাড়গ্রাম শহরে বড়সড় মিছিল করে তৃণমূল। এদিন ঝাড়গ্রাম, জামবনি সহ জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় চার হাজার নেতা কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।

এলাকার অসংগঠিত শ্রমিক সংগঠনের জেলা সহ সভাপতি সুদীপ ব্যানার্জি এবং এলাকায় বিজেপির আইটি সেলের দায়িত্বে থাকা সুব্রত নন্দীও এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দেন। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বীরবাহা সোরেনের দাবি এদিন যারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তারা বেশীর ভাগ এসেছে বিজেপি থেকে।

 

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!