Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

পদ্ম শিবিরে ভাঙন! বিজেপি ছেড়ে কংগ্রেসে যাচ্ছেন চার বারের বিধায়ক

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দলের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন কর্ণাটকের কগবাড় কেন্দ্রের চার বারের বিধায়ক রাজু কাগে। কর্নাটক বিধানসভা উপনির্বাচনে তাঁকে দলীয় টিকিট দিতে অস্বীকার করে বিজেপি নেতৃত্ব। সেই রাগেই দল ছাড়লেন বলে জানিয়েছেন রাজু।

রাজু কাগে সাংবাদিকদের জানান, উপনির্বাচনে আমাকে প্রার্থী করার বিষয়ে ‛সবুজ সংকেত’ দিয়েছে কংগ্রেস নেতৃত্ব। ফলে, আর বিজেপিতে না-থাকার সিদ্ধান্ত নিয়েছি। বুধবার প্রদেশ কংগ্রেসের দফতরে গিয়ে তিনি আনুষ্ঠানিক ভাবে যোগদান করবেন। আগামী ৫ ডিসেম্বর কর্নাটকের বেলাগাভি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!