Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

‛সুশিক্ষা দিতে হবে মেয়েদের, তবেই রোখা যাবে ধর্ষণ’, মন্তব্য বিজেপি বিধায়কের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাথরসের ঘটনায় এমনিতেই বেকায়দায় যোগী সরকার। তার মধ্যেই বিতর্কিত মন্তব্য করে অস্বস্তি আরও বাড়ালেন সেখানকার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিংহ। তিনি মন্তব্য করেছেন ছোট থেকে সুশিক্ষায় বড় করতে হবে মেয়েদের। তাহলেই ধর্ষণের ঘটনা এড়ানো যাবে।

‘রামরাজ্যে’ ধর্ষণের ঘটনা উত্তরোত্তর বেড়েই চলেছে। কী ভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভব, সুরেন্দ্রের কাছে তা জানতে চান এক সাংবাদিক। জবাবে সুরেন্দ্র সিংহ বলেন, ধর্ষণের ঘটনা উত্তরোত্তর বেড়ে চলার সঙ্গে শাসনব্যবস্থার কোনও যোগ নেই। বরং বাবা-মায়েরা মেয়েদের কী ভাবে বড় করছেন, সেটা গুরুত্বপূর্ণ।

 

Leave a Reply

error: Content is protected !!