দৈনিকসমাচার, ডিজিটাল ডেস্ক : ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগাী ২৪ ফেব্রুয়ারি গুজরাতে তাঁর বড়সড় রোডশো হওয়ার কথা রয়েছে। শোনা যাচ্ছে, যে পথ দিয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গুজরাতে যাবেন সেই পথের চারিদিকে তৈরি হচ্ছে বিশাল উঁচু পাঁচিল।
বিরোধীদের দাবি, এই উঁচু পাঁচিল আসলে ট্রাম্পের নজর থেকে গুজরাতের বস্তিকে আড়াল করার উপায়। যে পথ দিয়ে ট্রাম্প যাবেন, সেই পথের দুই পাশে যে সমস্ত ‛অনুন্নয়নের’ কাজ হয়েছে, তা মার্কিন রাষ্ট্রপ্রধানের চোখে পড়লে মোদীর অসম্মান হতে পারে, তাই এমন সিদ্ধান্ত বলে দাবি কংগ্রেসের।
সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন



















