Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

বন্দুকবাজদের গুলিতে নিহত জম্মু ও কাশ্মীরের বিজেপি নেতা সাজ্জাদ আহমেদ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার বিজেপির নেতাকে গুলি করে মারল বন্দুকবাজরা। সাজ্জাদ আহমেদ নামের ওই বিজেপি নেতা সরপঞ্চও ছিলেন। বৃহস্পতিবার সকালে ভেসুতে নিজের বাড়ির কাছেই গুলিবিদ্ধ হন তিনি। তার পর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিজেপির ওই সরপঞ্চ অন্যান্য সরপঞ্চদের সঙ্গে অস্থায়ী শিবিরে থাকতেন। সেখান থেকে বৃহস্পতিবার ভেসুতে নিজের বাড়ি আসছিলেন তিনি। বাড়ি ঢোকার কয়েক মিটার আগেই তাঁর উপর বন্দুকবাজরা গুলি চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

Leave a Reply

error: Content is protected !!