দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাথরসের ঘটনায় শনিবার উত্তাল হয়ে উঠল আগ্রা। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালেন বাল্মীকি সম্প্রদায়ের সদস্যরা। এ দিন বিক্ষোভ দেখাচ্ছিলেন বাল্মীকি সম্প্রদায়ের বেশ কিছু সদস্য। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশের একটি দল এবং তাঁদের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যায়। দু’পক্ষের মধ্যে ছোটখাটো সংঘর্ষ হয়। পরে সেখান থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ।
Tags:Hathras Rape Case
























