Tuesday, March 24, 2026
Latest Newsখেলাফিচার নিউজ

দেশের হয়ে খেলার জন্য যোগ দেননি শেষকৃত্যে, দেশকে জিতিয়ে বাবার কবরে ‛হিরো’ সিরাজ

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে উড়ে যাওয়ার পরেই পিতৃবিয়োগের ঘোর দুঃসংবাদ পান মহম্মদ সিরাজ। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে তরুণ পেসারকে বলা হয়, তিনি চাইলে পিতার শেষকৃত্যে উপস্থিত থাকতে দেশে ফিরতে পারেন। যদিও সে পথে হাঁটেননি তিনি। পরিবার ও ক্যাপ্টেন কোহলির পরামর্শ ছিল বাবার স্বপ্ন পূরণ করতে অস্ট্রেলিয়ায় থেকে যাওয়ার। ছেলেকে দেশের হয়ে খেলতে দেখাই ছিল সিরাজের বাবার একমাত্র স্বপ্ন।

বাবার চলে যাওয়ার দুঃখ বুকে নিয়ে অস্ট্রেলিয়া সফরে দেশের হয়ে টেস্ট ক্রিকেটে হাতেখড়ি হয় সিরাজের। দুরন্ত বোলিং করে দলকে সিরিজ জিততে সাহায্য করেন সিরাজ। বাবার স্বপ্ন পূরণ করে দেশে ফিরেছেন তরুণ ক্রিকেটার। দেশে ফেরার পর বাকি ক্রিকেটাররা যেখানে বাড়ির পথে রওনা হন, সেখানে সিরাজের গন্তব্যস্থল ছিল প্রয়াত পিতার সমাধিস্থল। বিমানবন্দর থেকে সোজো সমাধিক্ষেত্রে গিয়ে প্রয়াত পিতার জন্য দোয়া করেন মহম্মদ সিরাজ।

 

Leave a Reply

error: Content is protected !!