Thursday, February 12, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

উস্কানিমূলক পোস্ট করে গ্রেফতার হিন্দু জাগরণ মঞ্চের নেতা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে গ্রেফতার হিন্দু জাগরণ মঞ্চের নেতা৷ তিনি হিন্দু জাগরণ মঞ্চের পূর্ব বর্ধমান জেলার প্রাক্তন সভাপতি ছিলেন।

ওই ব্যক্তির নাম অমিত রায়। সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে তাকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত ১৬ মে অমিত তাঁর ফেসবুক পেজে কিছু মন্তব্য পোস্ট করেন। সেই পোস্ট উস্কানিমূলক এবং তা থেকে সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে বলে পূর্ব বর্ধমান জেলা সাইবার ক্রাইম থানা স্বতঃপ্রণোদিত ভাবে বর্ধমান থানায় একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অমিত রায়-কে গ্রেফতার করে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!