দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: শনিবার থেকে দেশজুড়ে টিকাকরণ শুরু হয়। “করোনা-যোদ্ধা”-দের দিয়েই শুরু হয়। তারপর সময় যতই গড়িয়েছে ততই ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার খবর মিলেছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রাজধানী দিল্লিতেই ভ্যাকসিন নেওয়ার পর ৫২ জন স্বাস্থ্যকর্মীর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। এঁদের মধ্যে ৫১ জনের শরীরে মৃদু ও একজনের শরীরে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। টিকা নেওয়ার পরদিনই নাকি উত্তরপ্রদেশের মোরাদাবাদে অসুস্থ হয়ে মারা গেলেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম মহিপাল সিং। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, আগে সুস্থ থাকলেও করোনা ভ্যাকসিন নেওয়ার পরই নাকি অসুস্থ হয়ে পড়েন ৪৬ বছর বয়সি ওই ব্যক্তি। তারপরই মারা যান মহিপাল। যোগী আদিত্যনাথের দপ্তর থেকে ইতিমধ্যে ঘটনাটির তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়েছে মৃতদেহটি।
জানা গিয়েছে, ওই ব্যক্তি মোরাদাবাদের জেলা হাসপাতালে কাজ করেন। শনিবারই করোনার ভ্যাকসিন নিয়েছিলেন। এরপর রাতে ডিউটিও করেন। কিন্তু পরদিন সকালেই বুকে ব্যথা অনুভব করেন। সেই সঙ্গে শ্বাসকষ্ট এবং কাশি। এরপর আরও অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের লোকজন জানান, ওই ব্যক্তি আগে সুস্থই ছিলেন। কিন্তু করোনার ভ্যাকসিন নেওয়ার পরই তাঁর শরীর খারাপ হয়। এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর দপ্তর জানিয়েছে, ময়নাতদন্তের পরই ওই ব্যক্তির মৃত্যুর কারণ জানা যাবে।
এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে দেশের মানুষকে কি মারতে চাই মোদী সরকার? করোনার ভ্যাক্সিনের ঠিকমতো ট্রায়ালের আগেই শুরু হয়েছে টিকাকরণ।
কোভিড ভ্যাকসিন কোন্ বিজ্ঞানী আবিষ্কার করলেন ? কী নাম তাঁর ? এই ভ্যাকসিনের পেটেন্ট কারা পেলেন ? মাত্র সাত আট মাসে RNA ভ্যাক্সিন চলে এলো, তাও আবার ফার্মা কোম্পানির বিলিওনেয়ারদের বিলিয়নের বিনিয়োগে। উঠছে অনেক প্রশ্নই। টিকা নিয়েই আমরা এক মহাসংকটের দিকে এগোচ্ছি না তো? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর অধরা।

























