তরঙ্গ বার্তা, ডিজিটাল ডেস্ক : ২০২১ সালের হরিদ্বার মহাকুম্ভ মেলার জন্য ৩৭৫ কোটি টাকা অনুমোদন করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়। মহা কুম্ভমেলার আয়োজনে তহবিল সরবরাহের জন্য কেন্দ্রের কাছে বারবার অনুরোধ জানিয়েছিল উত্তরাখণ্ড সরকার। সেই অনুরোধের প্রতিক্রিয়া স্বরূপ মেলার জন্য ৩৭৫ কোটি টাকার তহবিল অনুমোদন করেছে কেন্দ্র সরকার।



















