Tuesday, February 10, 2026
Latest Newsখেলাফিচার নিউজ

ম্যাচ সেরার পুরস্কার ৪ লক্ষ ১৫ হাজার টাকা মাঠকর্মীদের দিয়ে দিলেন সিরাজ

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ফাইনালে মহম্মদ সিরাজের গতিতে ধরাশায়ী হয়েছে শ্রীলঙ্কা। ফাইনালে মাত্র ৫০ রানে অল আউট হয়ে গিয়েছে তারা। ম্যাচের সেরা হয়েছেন সিরাজ। ম্যাচ জিতে ৪ লক্ষ ১৫ হাজার টাকা পেয়েছেন তিনি। পুরস্কারের সেই টাকা পুরোটাই ফিরিয়ে দিয়েছেন সিরাজ। কলম্বোর মাঠকর্মীদের সেই টাকা দিয়ে দিয়েছেন তিনি। ভারতীয় বোলারের মতে, মাঠকর্মীদের জন্যই বৃষ্টির মধ্যেই খেলা সম্ভব হয়েছে। তাই নিজের পুরস্কার মূল্য তাঁদের হাতে তুলে দিয়েছেন সিরাজ।

Leave a Reply

error: Content is protected !!