Friday, February 13, 2026
Latest Newsদেশফিচার নিউজ

“তদন্ত শেষ হয়নি, তার আগেই ধর্ষণের অভিযোগ খারিজ করছে পুলিশ, যা আইনবিরোধী”

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাথরস কাণ্ডে যোগীর পুলিশকে একহাত নিলেন বিশিষ্ট সমাজকর্মী তথা আইনজীবী নূতন ঠাকুর। তাঁর মতে, তদন্ত এখনও শেষ হয়নি। তার আগেই ধর্ষণের অভিযোগ খারিজ করছে পুলিশ, যা আইনবিরোধী। এতেই বোঝা যায়, তদন্ত কোন পথে এগোবে, তা আগে থেকেই ঠিক করে রেখেছেন তদন্তকারীরা।

যেখানে গণধর্ষণের মতো গুরুতর অভিযোগ রয়েছে, সেখানে তড়িঘড়ি কোনও সিদ্ধান্তে না পৌঁছে সমস্ত তথ্য-প্রমাণ খতিয়ে দেখা উচিত বলে অভিমত নূতন ঠাকুরের। একই সঙ্গে অভিযোগ দায়ের করা থেকে নমুনা পরীক্ষা, গোড়া থেকে তদন্তে ঢিলেমি, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

 

Leave a Reply

error: Content is protected !!