Thursday, February 12, 2026
Latest Newsখেলাফিচার নিউজ

দুর্ধর্ষ জয় কলকাতা নাইট রাইডার্সের, তরুণ বোলারদের দাপটে লজ্জার হার রাজস্তানের

দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : রাজস্তান রয়্যালসের বিজয়রথ থামিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। তাও আবার লজ্জাজনকভাবে হারিয়ে। এদিন ৩৭ রানের বড় জয় তুলে নিয়েছে কলকাতা। প্রথমে ব্যাট করে ১৭৪ রান তুলেছিল কলকাতা। শুভমন গিল ৪৭, আন্দ্রে রাসেল ২৪ ও ইয়ন মরগ্যান ৩৪ রান করেন। রাজস্থানের জোফ্রা আর্চার ২টি উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নেমে ভেঙে পড়ে রাজস্থানের ব্যাটিং লাইন। কলকাতার বোলিং ও ফিল্ডিং ছিল দুর্দান্ত। শেষপর্যন্ত ১৩৭ রান তুলতে সক্ষম হয় রাজস্থান। কলকাতার পক্ষে শিবম মাভি ২টি, কমলেশ নাগরাকোটি ২টি, বরুণ চক্রবর্তী ২টি, প্যাট কামিন্স ১টি কুলদীপ যাদব ১টি ও সুনিল নারিন ১টি উইকেট দখল করেন। রাজস্থানের পক্ষে টম কুরান উল্লেখযোগ্য ৫০ রান করেন।

 

Leave a Reply

error: Content is protected !!