Tuesday, March 3, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

ভিড় বাড়ছে জঙ্গীপুরের ধরনা মঞ্চে, টানা ১২ দিন ধরে চলছে সিএএ-র প্রতিবাদ

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, জঙ্গীপুর : মুর্শিদাবাদের জঙ্গীপুরে চলছে নাগরিকত্ব আইন, এনআরসি ও এনপিআর বিরোধী অবস্থান সমাবেশ। গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অবস্থান সমাবেশ বা ধরনা মঞ্চ বৃহস্পতিবার ১২ দিনে পদার্পণ করল। ধরনা মঞ্চের আয়োজক ওয়েলফেয়ার পার্টি জানিয়েছে, এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ধরনা মঞ্চে এসে যোগ দিচ্ছেন।

ওয়েলফেয়ার পার্টি আরও জানিয়েছে, এলাকার মানুষের পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও পার্টির কর্মীরা এই ধরনা মঞ্চে এসে যোগ দিচ্ছেন। ধরনা মঞ্চে আমজনতার উপস্থিতি দেখে এই আয়োজন আপাত দৃষ্টিতে সফল বলেই মনে করা হচ্ছে। পার্টির কথায়, মোদী সরকার যতদিন না এই কালা কানুন ফিরিয়ে নিচ্ছে, ততদিন এই ধরনা মঞ্চ চলবে।

বৃহস্পতিবার জঙ্গীপুরের ধর্ণা মঞ্চে আমজনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভানেত্রী শাহাজাদী পারভীন, রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য আবু তাহের আনসারী, সেখ মোজাফফর ও মামুন আক্তার হোসেন, জেলা সম্পাদক হাবিবুর রহমান, ফ্র্যাটারনিটি মুভমেন্ট-এর সর্বভারতীয় সহ সভাপতি রোহিনা খাতুন প্রমুখ।

 

সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!