নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, জঙ্গীপুর : শাহিনবাগ ও পার্ক সার্কাসের ধাঁচে আরও এক ধরনা মঞ্চ বসেছে মুর্শিদাবাদের জঙ্গীপুরে। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া (ডব্লিউপিআই) মুর্শিদাবাদ জেলা শাখার উদ্যোগে গত রবিবার থেকে জঙ্গীপুর কলেজ মাঠ সংলগ্ন আমবাগানে অনির্দিষ্টকালের জন্য নাগরিকত্ব আইন, এনপিআর ও এনআরসি বিরোধী একটি স্থায়ী গণ ধরনা মঞ্চ শুরু করা হয়েছে। আজ সেই ধরনা মঞ্চ ষষ্ঠ দিনে পদার্পণ করল।

পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকাবাসী এবং বিভিন্ন গণ-সংগঠন এই ধরনা মঞ্চকে সমর্থন জানিয়ে রোজ এখানে এসে উপস্থিত হচ্ছেন। মনে করা হচ্ছে, জঙ্গীপুরের এই ধরনা মঞ্চ পার্ক সার্কাস ও শাহিনবাগের মতোই ব্যপ্তি লাভ করবে। পার্টিও এব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে। এদিকে প্রায় প্রত্যেকদিনই আশ্চর্যজনকভাবে ভিড় বাড়ছে। এই ভিড় আন্দোলনকারীদের নতুন রসদ জোগাবে, তা বলাই বাহুল্য।
সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ



















