Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

মাধ্যমিক পাশে বিনা পরীক্ষায় পোস্ট অফিসে চাকরি!

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক :
পশ্চিমবঙ্গ পোস্টাল সার্কেলে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশের যোগ্যতাতেই করা যাবে আবেদন। ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্র্যাঞ্চ পোস্ট মাস্টার ও ডাক সেবক পদে নিয়োগ করবে ইন্ডিয়া পোস্ট।

মোট শূন্যপদ ২,৩৫৭টি।

আগামী ১৪ আগস্ট আবেদনের শেষ তারিখ।

প্রার্থীকে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার অনুমোদিত বোর্ড থেকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি দশম শ্রেণি পর্যন্ত স্থানীয় ভাষা পড়তে হবে।

আনুষাঙ্গিক অন্তত ৬০ দিনের কোনও কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে। তবে ১০+২ এ কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স পড়া থাকলে এর প্রয়োজন নেই। GDS পদে আবদেনকারীদের সাইকেল চালানো জানতে হবে।

ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেজন করা যাবে।

প্রথমে নিচের লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন সারুন। এরপর ‛Apply Online’ ক্লিক করুন। প্রয়োজনীয় নথি আপলোড করুন। নিজের পছন্দের ডাকঘর নির্বাচন করুন। আবেদনের পর অনলাইনে আবেদন ফি জমা দিন। অফলাইনেও ফি জমা দেওয়া যাবে। অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করুন। ওয়েবসাইটের লিঙ্ক : ক্লিক করুন এইখানে

 

Leave a Reply

error: Content is protected !!