দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: করোনা পরিস্থিতিতেও আপনার দলের নেতারা ভুয়ো এবং মিথ্যা খবর ছড়াচ্ছে, সোনিয়া গান্ধীকে চিঠি লিখে কংগ্রেসের ভুমিকা নিয়ে সরব হলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। তাঁর অভিযোগ করোনা পরিস্থিতিতে রাজনীতি করছে কংগ্রেস। তাঁর দাবি, দেশের সংকটের পরিস্থিতিতে কিছু কিছু কংগ্রেস নেতা দুর্দান্ত কাজ করছেন। কিন্তু দলের প্রথম সারির নেতাদের আচরণে তাঁদের সেই পরিশ্রম বৃথা গিয়েছে।
কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রীকে চিঠি লিখে নাড্ডা বলছেন,‘‘করোনা পরিস্থিতিতে কংগ্রেসের আচরণ আমাকে চমকে দিয়েছে, তবে অবাক হইনি। আপনার দলের কিছু নেতা মানুষকে সাহায্য করতে দুর্দান্ত কাজ করছে। কিন্তু তাঁদের পরিশ্রম ব্যর্থ হচ্ছে দলের প্রথম সারির কিছু নেতার ভুয়ো খবর এবং মিথ্যা ছড়ানোর জন্য।”
Saddened but not surprised by conduct of Congress during these times. While there are a few members of your party doing commendable work in helping people, their hardwork gets eclipsed by negativity spread by senior members of the party: BJP chief writes to Congress interim chief pic.twitter.com/nLwVPr5R7y
— ANI (@ANI) May 11, 2021
নাড্ডা বলছেন, ‘‘আশা ছিল, গোটা দেশ যখন করোনা নামের মহামারীর বিরুদ্ধে লড়ছে, তখন অন্তত কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করে অকারণ আতঙ্ক ছড়ানো বন্ধ করবে। শুধু মাত্র রাজনীতির স্বার্থে পরস্পর বিরোধী আচরণ করা বন্ধ করবে। কিন্তু সেটা হল না।” বিজেপি সভাপতি কংগ্রেস সভানেত্রীর উদ্দেশে একটি চ্যালেঞ্জও ছুঁড়েছেন।
নাড্ডা বলছেন, ‘‘দেশের অনেক বিজেপি শাসিত রাজ্য সাধারণ মানুষের কথা ভেবে ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমার বিশ্বাস আপনাদের অধীনে থাকা রাজ্যগুলির সরকারও গরিবদের জন্য ভাবে। এবং আমাদের মতোই আপনাদের রাজ্যগুলিও বিনামুল্যে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করবে।”

























