Tuesday, March 3, 2026
Latest Newsদেশফিচার নিউজ

আজ কর্ণাটকে উপনির্বাচন, সরকার বাঁচাতে বিজেপিকে জিততে হবে ১৫টির মধ্যে ৬টি আসন

ছবি : প্রতিকী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কর্ণাটকের ১৫টি বিধানসভা আসনে আজ উপনির্বাচন হচ্ছে। সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরুও হয়ে গিয়েছে। সদ্য হাত ছাড়া হয়েছে মহারাষ্ট্র। তার পর আজ কর্ণাটকে বড় পরীক্ষা বিজেপির। সরকার বাঁচাতে হলে বিজেপি তথা ইয়েদুরাপ্পাকে রাজ্যের ১৫টি বিধানসভা আসনের মধ্যে ৬টি আসনে জিততেই হবে। নইলে বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনলে পতন ঘটতে পারে ইয়েদুরাপ্পা সরকারের।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

কর্ণাটক বিধানসভায় ২২৪টি আসন রয়েছে। এরমধ্যে ১৭ জন বিধায়কের সদস্যপদ খারিজ হওয়ায় এখন বিধানসভার শক্তি হল ২০৭। বিজেপির পক্ষে ১০৬ জন বিধায়ক রয়েছেন। কিন্তু ১৫টি আসনে উপনির্বাচনের বিধানসভার শক্তি দাঁড়াবে ২২২। ফলে তখন সরকারের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে গেলে বিজেপি-র সঙ্গে অন্তত ১১২ জন বিধায়কের সমর্থন জরুরি।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!