Tuesday, February 10, 2026
Latest Newsদেশফিচার নিউজ

কাশ্মীরের প্রাক্তন হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানি প্রয়াত, ছিলেন গৃহবন্দি

শ্রীনগর, ০১ সেপ্টেম্বর : প্রয়াত হলেন সৈয়দ আলি শাহ গিলানি। বয়স হয়েছিল ৯২ বছর। বুধবার রাতে শ্রীনগরে তাঁর মৃত্যু হয়। বিচ্ছিন্নতাবাদী কাজকর্মে জড়িত থাকার অভিযোগে দীর্ঘ দিন ধরেই গৃহবন্দি ছিলেন তিনি।

নিজে হুরিয়তের প্রতিষ্ঠাতা হয়েও গত বছর আচমকাই হুরিয়তের নেতৃত্বের পদ থেকে ইস্তফা দেন গিলানি। কাশ্মীরবাসীর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে হুরিয়তের কিছু নেতা আর্থিক তছরুপে মেতে রয়েছেন এবং শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন বলে সেই সময় অভিযোগ করেন তিনি।

১৯২৯ সালে বারামুলায় জন্ম গিলানির। পরবর্তীকালে লাহৌরের ওরিয়েন্টাল কলেজে পড়াশোনা করেন। এর পরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত হন। দীর্ঘ দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। বুধবার রাতে তাঁর মৃত্যুর খবর জানা গিয়েছে কাশ্মীরের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে।

 

Leave a Reply

error: Content is protected !!