Wednesday, March 4, 2026
Latest Newsদেশফিচার নিউজ

কাজ না বুলি? কেজরিওয়াল না বিজেপি? দিল্লি কার দখলে শনিবারই ফয়সালা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নরেন্দ্র মোদী-অমিত শাহদের বেঁধে দেওয়া জাতীয়তাবাদ ও দেশপ্রেমের সুরে গলা মেলাবেন, নাকি গত পাঁচ বছরের কাজের খতিয়ান দেখে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির ওপর আরও একবার ভরসা রাখবেন। প্রায় দেড় কোটি মানুষ শনিবার ঠিক করবেন, দিল্লি থাকবে কার দখলে।

ক্ষুরধার ভোটের প্রচার শেষে দিল্লিবাসী আজ যখন জিরোচ্ছেন, আগামী পাঁচটা বছর কার হাতে নিজেদের সমর্পণ করবেন ভাবছেন, চূড়ান্ত এক সাসপেন্স তখন এই রাজধানী-রাজ্যকে কুয়াশার মতো ছেয়ে রেখেছে।

কেজরিওয়ালের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, সড়ক, জল, সুরক্ষা, প্রান্তিক মানুষজনের দৈনন্দিন জীবনযাত্রায় সুরাহা এবং সুশাসন প্রাধান্য পাবে, নাকি শাহিনবাগ ও সিএএ বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে মানুষ ঋজু হয়ে দাঁড়াবে, এই মুহূর্তে সেই মোক্ষম প্রশ্নটাই বড় হয়ে ঝুলে রয়েছে।

 

সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!