Friday, February 13, 2026
Latest Newsফিচার নিউজবিনোদন

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ‘কাইশ্যা’ খ্যাত জাপানি অভিনেতা

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, বিনোদন ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাপানের বিখ্যাত কৌতুক অভিনেতা কেন শিমুরা। যাকে বাংলাভাষী মানুষ কাইশ্যা নামেই চেনেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

সম্প্রতি করোনায় আক্রান্ত হন এই কমেডিয়ান। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে রবিবার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। টোকিওর একটি হাসপাতালে মারা যান তিনি। সোমবার তার মৃত্যুর খবর জানিয়েছে, জাপানের ন্যাশনাল ব্রডকাস্টিং অর্গানাইজেশন।

জাপানিজ এই কমেডিয়ানের ভিডিও বাংলা ছাড়াও পৃথিবীর বিভিন্ন ভাষায় প্রচার হয়ে আসছিল। বাংলাদেশের ইউটিউব চ্যানেল পাগলা ডিরেক্টর কেন শিমুরার ভিডিও বাংলায় ডাব করে কাইশ্যা নামে প্রচার করছিল।

Leave a Reply

error: Content is protected !!