দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : ধোনির চেন্নাই সুপার কিংসকে ১০ রানে হারাল কলকাতা নাইট রাইডার্স। এদিন আহামরি কিছু রান তুলতে না পারলেও চেন্নাইকে সহজেই হারিয়েছে কেকেআর। প্রথমে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১৬৭ রান তুলেছিল কেকেআর। জবাবে উইকেট হাতে থাকলেও ২০ ওভারে ১৫৭ রান তুলে ১০ রানে পরাজিত হয় ধোনির চেন্নাই।

























