দৈনিক সমাচার, স্পোর্টস ডেস্ক : টেস্ট র্যাঙ্কিংয়ে ফের এক নম্বরে উঠে এসেছেন বিরাট কোহলি। এদিকে কেরিয়ারে প্রথমবার বোলারদের তালিকায় দশের মধ্যে ঢুকেছেন মোহম্মদ শামি। অ্যাসেজে ভাল পারফরম্যান্সের জেরে বিরাট কোহলিকে টপকে টেস্ট ক্রিকেটে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছিলেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। এইবার তাঁকে টপকে নিজের স্থান ফের ফিরে পেলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
নতুন র্যাঙ্কিংয়ে ৯২৮ পয়েন্ট নিয়ে একে রয়েছেন বিরাট। তাঁর থেকে পাঁচ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন স্মিথ। তিনে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। চারে রয়েছেন চেতেশ্বর পূজারা। পাঁচে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে ভাল বোলিং করায় নিজের কেরিয়ারে প্রথমবার দশে ঢুকেছেন ভারতীয় পেসার মোহম্মদ শামি। বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিংস।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন



















