দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : উন্নাও ধর্ষণকাণ্ডে আগেই দোষী সাব্যস্ত করা হয়েছিল বহিষ্কৃত বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গার-সহ ছয় জনকে। এইবার নির্যাতিতার বাবার হত্যার দায়ে ১০ বছরের কারাবাসের নির্দেশ কুলদীপ সিং সেঙ্গারের।
বহিষ্কৃত বিজেপি নেতা সেঙ্গার ছাড়াও একই শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে এই মামলায় অভিযুক্ত কুলদীপের ভাই ও দুই পুলিশ কর্মীকেও। কারাবাসের পাশাপাশি সেঙ্গার ও তার ভাই অতুল সিংকে ১০ লক্ষ টাকা করে জরিমানাও করেছে আদালত।
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps



















