দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এককালের দলীয় নেতাকে ‛রাজনৈতিক এইডস’ বলে কটাক্ষ করলেন কুমার বিশ্বাস। দিল্লি নির্বাচনের মুখে কুমার বিশ্বাস দিল্লিবাসীর প্রতি একটি বার্তায় বলেন, ‛গত ৫ বছরের কলঙ্ক সাফ করার সময় এসেছে। দিল্লিবাসীরা এটাই সময় যিনি সমাজ, জাতি, সেনা, বন্ধুত্ব বিশ্বাসের খুন করেছেন, সেই রাজনৈতিক এইডস কেজরিওয়ালকে ভোটের দাপট দেখিয়ে দিন।’
এককালে তাঁর পরিচিতি ছিল কবি হিসাবে। পরবর্তীকালে তিনি কেজরিওয়ালে আম আদমি পার্টির ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে যোগ দেন সেই দলে। এরপর আম আদমি পার্টির সঙ্গে কুমার বিশ্বাসের একাধিক বার দ্বন্দ্ব বাঁধতে দেখা যায়। ২০১৮ সালে পার্টির বিরুদ্ধে ক্ষোভ উগরে দল ত্যাগ করেন কুমার। আর এর কারণ কুমারকে রাজ্যসভার আসনে আপের তরফে মনোনয়ন না দেওয়া।
সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ



















