নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার,পূর্ব মেদিনীপুর: কৃষক বিরোধী কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করল বাম-ওয়েলফেয়ারের ও কংগ্রেস এর ট্রেড ইউনিয়ন সংগঠনগুলো। এদিন কৃষি আইন ও শ্রম আইন বাতিলের দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা শাসক দপ্তরে আইন অমান্য আন্দোলন করেন পার্টির কর্মীরা।
এদিনের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সাধারন সম্পাদক সারওয়ার হাসান, জেলা সম্পাদক সেক আমেনুল ইসলাম, সিপিআই এর জেলা সম্পাদক নির্মল জানা সহ বাম-কংগ্রেস ও ওয়েলফেয়ার পার্টির অনান্য নেতৃত্ববৃন্দ।
এদিন কৃষক বিরোধী কৃষি আইনের বিরুদ্ধে বক্তব্য রাখেন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সাধারন সম্পাদক সারওয়ার হাসান। শেষে কৃষি বিল ও শ্রমবিল জ্বালান জেলা সম্পাদক সেক আমেনুল ইসলাম।

























