Wednesday, March 4, 2026
Latest Newsদেশফিচার নিউজ

লকডাউন অমান্যকারীরা দেশদ্রোহী, তাঁদের গুলি করে মারা উচিত : বিজেপি বিধায়ক

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার বিজেপি বিধায়ক নন্দ কিশোর গুর্জর ঘোষনা করেছেন, লকডাউন অমান্যকারী জনগণকে যে পুলিশ গুলি করে মারবে তাঁকে তিনি ৫১০০ টাকা পুরস্কার হিসেবে দেবেন। তিনি পুলিশদের উদ্দেশ্যে বলেছেন, সেসব লোকদের গুলি মেরে দাও যারা করোনা ভাইরাসের প্রতিরোধ করার জন্য প্রধানমন্ত্রীর ২১ দিনের লকডাউনকে অমান্য করছে।

লকডাউন অমান্যকারীদেরকে দেশদ্রোহী উপাধি দিয়ে গুর্জর বলেছেন, ‛যারা লকডাউন মানছে না তাদের পায়ে গুলি মারো, মসজিদে নামাজিদের সাথে লড়াই করো, যদি আবশ্যক হয় গুলি মারো।’ উল্লেখ্য, কয়েকদিন আগেই ওই বিজেপি বিধায়ক বলেছিলেন, এই করোনা ভাইরাস গো-শালা এবং রামরাজ্যে প্রবেশ করতে পারবে না।

Leave a Reply

error: Content is protected !!