Thursday, February 12, 2026
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

‘‌ভারতের বাতাস দূষিত-নোংরা’‌, মন্তব্য মোদীর বন্ধু ট্রাম্পের, হাউডি মোদী ও বন্ধুত্বের ফল, খোঁচা কংগ্রেসের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‘‌ভারতের বাতাস দূষিত-নোংরা’‌, এমনটাই মন্তব্য করলেন মোদীর বন্ধু তথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগের ভারতের করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার ভারতের পরিবেশ দূষণ নিয়ে কটাক্ষ করলেন।

প্রেসিডেনশিয়াল ডিবেটে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের প্রসঙ্গ উঠেছিল। সেখানে ডেমোক্র‌্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী বাইডেন জানান, তিনি ক্ষমতায় এলে কীভাবে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করবেন। ট্রাম্প জবাবদিহি করলেন, কেন প্যারিস চুক্তি ভেঙে তিনি বেরিয়ে এসেছেন। এরপরেই ট্রাম্প বললেন, ‘‌চীনের অবস্থা দেখুন। কী রকম নোংরা একটা দেশ। রাশিয়া বা ভারতকে দেখুন। কী নোংরা, দূষিত বাতাস। আমি প্যারিস চুক্তি ভেঙে বেরিয়ে এলাম, কারণ আমাদের কয়েকশো‌ কোটি টাকা দিতে হচ্ছিল, অথচ খারাপ আচরণের শিকার হচ্ছিলাম।’

ট্রাম্পের অভিযোগ, ভারত ও চীনের কলকারখানাগুলি দূষণ ছড়ালেও সেগুলো বন্ধ করার জন্য আন্তর্জাতিক তৎপরতা নেই । কিন্তু পরিবেশ রক্ষার দোহাই দিয়ে আমেরিকাকে চাপে ফেলার চেষ্টা চলছে। ‌

এই নিয়ে মোদীকে খোঁচা দিতে ছাড়লেন না বিরোধীরা। কংগ্রেস নেতা কপিল সিবালের টুইট, ‘‌ট্রাম্প: বন্ধুত্বের ফল। ১. ভারতে কোভিডে মৃতের সংখ্যা নিয়ে প্রশ্ন ২. বলেছেন, ভারত বাতাস দূষিত করছে। ভারতের বাতাস নোংরা। ৩. ভারতকে শুল্ক বসানোর রাজা বলেছেন। হাউডি মোদির ফল।’‌

 

 

Leave a Reply

error: Content is protected !!