দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিদ্রোহী সেনাদের হাতে আটক হওয়ার পর পশ্চিম আফ্রিকার দেশ মালির রাষ্ট্রপতি ইব্রাহিম বৌবাকার কেতা পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার এ পদত্যাগের ঘটনা ঘটেছে।
টেলিভিশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি কেতা তাঁর গঠিত সরকার ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দেন। প্রেসিডেন্ট বলেন, ‘আমাকে ক্ষমতায় রাখার জন্য কোনো রক্তপাত হোক, তা আমি চাই না।’
এর আগে বিদ্রোহী সেনারা অস্ত্রের মুখে রাষ্ট্রাপতি কেতা ও প্রধানমন্ত্রী বুবু সিসাকে রাজধানী বামাকোর কাছের একটি সামরিক শিবিরে ধরে নিয়ে যায়। এর কয়েক ঘণ্টা পরই টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।
Tags:Mali

























