Thursday, March 5, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

ঘৃণার রাজনীতিকে হারিয়েছে রোটি কাপড়া মকান, দিল্লিতে আপের জয় নিয়ে প্রতিক্রিয়া মমতার

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লি ভোটে আম আদমি পার্টির জয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, দিল্লিতে ঘৃণার রাজনীতি হেরেছে, গণতন্ত্র জিতেছে। ভারতের বহুত্ববাদকে সুরক্ষিত রেখেছে জনতাই।

দিদির কথায়, ‛মানুষ এই ঘৃণা ও ভাগাভাগির রাজনীতি পছন্দ করে না। তারা উন্নয়ন চায়, রোটি-কাপড়া-মকান চায়। যেখানে ভোট হচ্ছে সেখানেই বিজেপির হার অব্যাহত।’ এদিন অরবিন্দ কেজরিওয়ালকে ফোন করেও অভিনন্দন জানান মমতা।

 

সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!