দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সোমবার বাঁকুড়ার খাতড়ায় এক সরকারি অনুষ্ঠানে বক্তৃতার ফাঁকে মুখ্যমন্ত্রী বলেছেন, “যেদিন থাকব না নতুন টিম তৈরি করে দিয়ে যাব।” মমতার এহেন মন্তব্যের পর প্রশ্ন ওঠা শুরু হয়েছে, তবে কি রাজনীতি ছাড়ছেন তৃণমূল সুপ্রিমো?
আসলে এই মুহূর্তে তৃণমূলের অন্দরে যাবতীয় ব্যাপার স্যাপার বা বিতর্ক সবটাই নেতৃত্বের প্রশ্নটি নিয়ে আবর্তিত হচ্ছে বলে অনেকে মনে করছেন। সেই পরিস্থিতিতে কোনও এক নির্দিষ্ট উত্তরসূরীর কথা না বলে দিদি ‘টিমের’ কথা বলার কারণেই তা নিয়ে আলোচনা হচ্ছে।
খাতড়ার সভায় মমতা বলেন, “যতদিন বাঁচব মানুষের জন্য কাজ করে যাব। যেদিন থাকব না নতুন টিম তৈরি করে দিয়ে যাব।”
টিমের কথা এদিনই যে প্রথমবার বললেন তা নয়। একবার হাওড়ার এক সভায় দিদি ইঙ্গিত দিয়েছিলেন, সেই টিমে কে কে থাকতে পারেন—ববি হাকিম, অরূপ বিশ্বাস, শুভেন্দু অধিকারী, অভিষেক বন্দ্যোপাধ্যায়…।
তবে এদিন আর টিমের সদস্যদের নাম বলেননি মুখ্যমন্ত্রী। শুধু টিমের কথাই বলেছেন। এখন লক্ষ টাকার প্রশ্ন হল, শেষমেশ শুভেন্দু কি থাকবেন তৃণমূলে। নাকি ভোটের আগেই…

























