দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভোটের আগে শাসকদল ছেড়ে গেরুয়া শিবিরের পতাকা তুলে নিয়েছিলেন। তবে ‛রং পাল্টেও’ শেষমেশ লাভের মুখ দেখতে পারেননি বহু দলবদলু। ডোমজুড় আসনে নিজের পুরনো দলের প্রার্থী কল্যাণেন্দু ঘোষের কাছে হেরেছেন রাজীব।
এছাড়া পাণ্ডবেশ্বরের বিদায়ী বিধায়ক জিতেন তিওয়ারি খুইয়েছেন নিজের আসন। উত্তরপাড়ায় প্রবীর ঘোষালের হার হয়েছে তৃণমূলের তারকা প্রার্থী কাঞ্চন মল্লিকের কাছে। তৃণমূলের রানা চট্টোপাধ্যায়কে বালির আসন ছাড়তে হয়েছে বৈশাখী ডালমিয়াকে।
শাসকদলের থাকাকালীন কেউ ছিলেন রাজ্যের মন্ত্রী, কেউ বা আবার নিজের এলাকার প্রভাবশালী নেতা বা বিধায়ক। শাসকদলে দীর্ঘদিন ক্ষমতা ভোগের পর প্রতিদ্বন্দ্বী দলে যোগদান যে তারা ভাল ভাবে নেননি, তা ভোটের ফলাফলেই স্পষ্ট। ক্ষমতাভোগের প্রবণতাই যেন এই নেতা-নেত্রীদের বিপক্ষে গিয়েছে।
























