Thursday, March 5, 2026
Latest Newsদেশফিচার নিউজ

ধাক্কা খেল সঙ্ঘ পরিবারের প্রয়াস! শ্রীকৃষ্ণ জন্মভূমি মামলা খারিজ করে দিল আদালত

বাঁ দিকে ইদগাহ মসজিদ ও ডান দিকে শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির। — ছবি পিটিআই।

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কৃষ্ণ জন্মভূমি নিয়ে মামলা খারিজ করে দিল মথুরার একটি আদালত। যার ফলে নতুন করে এই বিবাদ উস্কে দিতে সঙ্ঘ পরিবারের প্রয়াস অনেকটাই ধাক্কা খেয়েছে। মথুরার আদালতে ‘ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান’-এর নামে দায়ের হওয়া দেওয়ানি মামলার মূল বক্তব্য ছিল, ‘শ্রীকৃষ্ণ জন্মভূমি’-র ১৩.৩৭ একরের অধিকার এবং শাহি ইদগাহ মসজিদ সরানো।

তবে আদালতে আর্জি খারিজের পরে মামলাকারীদের আইনজীবী বিষ্ণু জৈন জানিয়েছেন, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন তাঁরা। মামলাকারীদের দাবি, মুঘল সম্রাট ঔরঙ্গজেব কেশব দেব মন্দিরের একাংশ ধ্বংস করেছিলেন। সেখানেই গড়ে ওঠে ইদগাহ মসজিদ। ফলে বর্তমান অবস্থান থেকে ওই মসজিদ সরানোর আর্জি জানিয়েছিলেন মামলাকারীরা। কিন্তু মথুরা নগর আদালতের বিচারক আজ এই মামলা গ্রহণ করতে রাজি হননি।

 

Leave a Reply

error: Content is protected !!