Wednesday, February 11, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

বাংলায় সিএএ-র দাবিতে বিজেপি নেতার সঙ্গে রাস্তায় মতুয়ারা, ‘বিজেপি অশিক্ষিত’ – পাল্টা মহুয়ার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ দ্রুত বলবৎ করার দাবিতে রাস্তায় নামল মতুয়া সমাজ। শুক্রবার নদিয়ার বগুলায় মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নেতৃত্বে সমাবেশ হয়। এদিন বনগাঁর সাংসদ বলেন, তৃণমূল সরকারের পতন নিশ্চিত করলে তবেই বাংলায় সিএএ কার্যকর করা সম্ভব।

পাল্টা তৃণমূল সাংসদ তথা শাসক দলের নদিয়া জেলা সভাপতি মহুয়া মৈত্র বিজেপিকে অশিক্ষিত বলে আক্রমণ শানিয়েছেন। তাঁর কথায়, “অশিক্ষিত বিজেপির লোক, মিথ্যেবাদীগুলো কী বলল তার জবাব দেওয়ার প্রয়োজন নেই।” এরপরই তিনি বলেন, “তৃণমূল থাকতে বাংলায় আমরা সিএএ বলবৎ হতে দেব না। মতুয়াদের ভুল বোঝানো হচ্ছে। তাঁরা তো এখানকার নাগরিকই। তাঁদের কে কি বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে নাকি?

 

Leave a Reply

error: Content is protected !!