Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

এখনও করোনা আক্রান্ত অমিত শাহ, মনোজ তিওয়ারির দাবি খারিজ করে বলল স্বরাষ্ট্রমন্ত্রক

রবিবার বিজেপি নেতা মনোজ তিওয়ারি ট্যুইট করেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।’

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপি নেতা মনোজ তিওয়ারির দাবি খারিজ করে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, নতুন করে অমিত শাহের করোনা পরীক্ষা করা হয়নি। ফলে রিপোর্ট নেগেটিভ আসার প্রশ্নও নেই।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে, রবিবার ট্যুইট করে এমনটাই দাবি করেছিলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। পরে অবশ্য নিজের ওই ট্যুইট মুছে দেন মনোজ।

 

Leave a Reply

error: Content is protected !!