Thursday, February 12, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

১০ তারিখ বাংলায় আসছেন নরেন্দ্র মোদী, দেখানো হতে পারে কালো পতাকা

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এনআরসি ও নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তপ্ত বাংলা। এহেন পরিস্থিতেই জানুয়ারির ১০ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হচ্ছেন কলকাতা। এক দিনের সফরে ১১ জানুয়ারি কলকাতা পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে যোগ দেবেন নরেন্দ্র মোদী।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

ইতিমধ্যে গণতন্ত্র দিবসের কুচকাওয়াজ থেকে বাদ দেওয়া হয়েছে রাজ্যের ট্যাবলো। সব নিয়ে কেন্দ্র-রাজ্যের মধ্যে সংঘাত অব্যাহত। রাজনৈতিক মহলের ধারণা মোদীর বাংলা সফরকে ঘিরে আন্দোলনকারীরা কিছু পরিকল্পনা গ্রহণ করতে পারে। সোশ্যাল সাইটে ইতিমধ্যেই মোদীকে কালো পতাকা দেখানোর হুমকি দেওয়া হয়েছে।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!