Saturday, March 28, 2026
Latest Newsদেশফিচার নিউজ

‘মোদী গো ব্যাক’, জেএনইউ-তে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচনের আগেই পড়ল পোস্টার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দেশের ইতিহাসে নরেন্দ্র মোদীই একমাত্র প্রধানমন্ত্রী, যিনি একাধিক জায়গায় ‘মোদী গো ব্যাক’ শুনলেন। বৃহস্পতিবার দিল্লিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন করার আগেই পোস্টার পড়ল ‘মোদী গো ব্যাক’। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পোস্টার ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পোস্টারে ছাপা হয়েছে, ‘মোদী গো ব্যাক’। ধরনার ডাক দেওয়া হয়েছে। যদিও কোভিড পরিস্থিতিতে ক্যাম্পাসে যাবেন না প্রধানমন্ত্রী। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে মূর্তি উন্মোচন করবেন।

৩ বছর আগে জেএনইউ চত্বরে স্বামী বিবেকানন্দের মূর্তি নির্মাণ শুরু হয়েছিল। সেই কাজ সম্পূর্ণ হয় ২০১৮ সালে। এ নিয়ে লাগাতার বিরোধিতা করেছে জেএনইউ-র পড়ুয়ারা। গতবছর নভেম্বরে বিবেকানন্দর মূর্তির নীচে অপশব্দও লেখা হয়েছিল। ছাত্র সংসদ দাবি করেছিল, এটা এবিভিপি-র কাজ। সেই অভিযোগ অস্বীকার করে সঙ্ঘের ছাত্র সংগঠন। জেএনইউ-র উপাচার্য একটি বিবৃতিতে বলেছেন, স্বামী বিবেকানন্দের মতো জ্ঞানী ও দার্শনিককে পাওয়া ভারতের সৌভাগ্য। দেশের যুব সমাজকে স্বাধীনতা, উন্নয়ন, সম্প্রীতি ও শান্তির বার্তা দিয়েছিলেন তিনি। ভারতীয় সভ্যতা, সংস্কৃতি ও দর্শন নিয়ে গর্ব করার পাঠ দিয়েছিলেন।

 

Leave a Reply

error: Content is protected !!