Tuesday, March 3, 2026
Latest Newsদেশফিচার নিউজ

কৃষকদের রুখতে উঁচু কংক্রিট, বোল্ডার, কাঁটাতার ও পেরেক দিয়ে রাস্তা বন্ধ করল মোদী সরকার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দিন যত যাচ্ছে ততই মোদী সরকারের দাম্ভিকতা ও নৃশংসতা বেড়েই চলেছে। গত সেপ্টেম্বর মাসে সংসদে পাশ হয় কৃষক বিরোধী ৩ কৃষি আইন। তারপর কেন্দ্রের সঙ্গে ১১ দফায় বৈঠক হয়েছে কৃষকদের। তাতে মেলেনি কোনও সমাধান সূত্র। তারপর থেকে এখনও পর্যন্ত আন্দোলন চলছেই কৃষকদের। এবার কৃষকদের রুখতে উঁচু কংক্রিট, বোল্ডার, কাঁটাতার ও পেরেক দিয়ে দিল্লিমুখী সিঙ্ঘু-টিকরী-গাজিপুর সীমান্ত রাস্তা বন্ধ করল মোদী সরকারের দিল্লি পুলিশ।

দিল্লিতে কৃষকদের আন্দোলন ঘিরে কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার।  আগেই বিদ্যুত্‍, জল ও ইন্টারনেট বন্ধ করা হয়েছে সিঙ্ঘুতে।  এবার কৃষকদের গতিবিধি রুখতে ব্যারিকেডের সংলগ্ন রাস্তায় পেরেক ছড়িয়ে দিল পুলিশ। কার্যত দুই দেশের সীমান্তের চেহারা নিয়েছে রাজধানী।

রাস্তায় রাস্তায় দাঁড় করানো বড় গাড়ি,  বোল্ডার, ব্যারিকেড, কাঁটাতার।  এই আয়োজন সিঙ্ঘু, টিকরি গাজিপুরে কৃষকদের অবস্থানের চারপাশের রাস্তায়। কিন্তু কেন এই আয়োজন? সরকারের উদ্দেশ্য, কোনওভাবেই যাতে অবস্থানস্থল থেকে কৃষকরা মিছিল করতে না পারেন। শুধু তাই নয়, কৃষকদের গতিবিধি আটকাতে রাস্তায় পেরেকও ছড়িয়ে রাখা হয়েছে।

কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলন মঙ্গলবার ৬৯ দিনে পড়ল।  গত ২৬ জানুয়ারি ট্র্যাক্টর মিছিলের পর আগামী শনিবার ৩ ঘণ্টার জন্য দেশের সব হাইওয়ে ও সড়ক অবরোধের ডাক দিয়েছে আন্দোলনকারী কৃষকদের সংগঠন। গাজিপুরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে কয়েকটি স্তরে।  কার্যত দুর্গের চেহারা নিয়েছে গাজিপুর।  এবার কাঁটাতারের বেড়া দিয়ে, পেরেক ছড়িয়ে কৃষকদেরই অবস্থানস্থলে আটকে রাখার জন্য তত্‍পর প্রশাসন।

Leave a Reply

error: Content is protected !!