Friday, February 13, 2026
Latest Newsআন্তর্জাতিকদেশ

#IndiaWithIsarel হ্যাশট্যাগে ঝামা ঘষে দিল মোদী সরকার! ফিলিস্তিনিদের ন্যায্য দাবিগুলোকে সমর্থন করে ভারত, জানালেন টি এস তিরুমূর্তি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফিলিস্তিনের গাজায় গত এক সপ্তাহ ইসরায়েল যে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে তা নিয়ে ভারত উদ্বিগ্ন বলে জানিয়েছেন রাষ্ট্রসংঘে নিযুক্ত দেশের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি। রবিবার (১৬ মে) রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে এই ইস্যুতে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা বলেছেন তিনি।

টি এস তিরুমূর্তি বলেন, ভারত কোনো সহিংসতার পক্ষে নয়। এই সংঘাত বন্ধ করতে হবে। ভারত ফিলিস্তিনিদের ন্যায্য দাবিগুলোকে সমর্থন করে এবং দ্বিদেশীয় নীতির মাধ্যমে সংকট সমাধানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, গাজা থেকে ইসরায়েলে যে রকেট হামলা চালানো হচ্ছে তা অবশ্যই নিন্দনীয়।

 

Leave a Reply

error: Content is protected !!