দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কৃষি বিল ইস্যুতে উত্তাল রাজধানী দিল্লি। নরেন্দ্র মোদী সরকারের তিনটি কৃষি আইন প্রত্যাহার না-করা পর্যন্ত তাঁরা আন্দোলন থেকে পিছু হটবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন আন্দোলনরত কৃষকরা। এর মধ্যেই আজ বিজেপি তথা মোদী সরকারের অস্বস্তি বাড়িয়ে হরিয়ানার প্রভাবশালী খাপ পঞ্চায়েতগুলি ‘সব রকম ভাবে’ কৃষকদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছে। খাপের সদস্যরা আগামিকাল দিল্লির অভিমুখে যাত্রা করবে।
























