Wednesday, February 11, 2026
Latest Newsদেশফিচার নিউজ

আনলক ৫-এর গাইডলাইন দিল কেন্দ্র, শর্তসাপেক্ষে খুলছে সিনেমা হল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আনলক পঞ্চম পর্বের গাইডলাইন জারি করল কেন্দ্রীয় সরকার। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আনলকের চতুর্থ পর্বের মেয়াদ ছিল। নতুন গাইডলাইনে শর্ত সাপেক্ষে সিনেমা হল খোলায় অনুমতি দেওয়া হয়েছে।

কেন্দ্রের গাইডলাইনে বলা হয়েছে, মোট আসনের ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খুলতে পারে। মার্চ মাসের মাসের মাঝামাঝি সময় থেকে বন্ধ সিনেমা হল। তার ফলে আটকে রয়েছে বহু বিগ বাজেটের ছবিমুক্তি। টলিউডেও বহু ছবি মুক্তি থমকে গিয়েছিল।

অনেক পরিচালক ও প্রযোজনা সংস্থাই তাদের ছবি ওয়েব মিডিয়ামে রিলিজ করেছিল। কিন্তু বেশির ভাগই আটকে ছিল। ফলে এবার সেই সমস্ত ছবিগুলি মুক্তি পাবে.বলেই মনে করা হচ্ছে। ফলে পুজো ও দীপাবলীর আগে বিনোদনের আঙিনায় লকডাউন তুলে নিল কেন্দ্র।

 

Leave a Reply

error: Content is protected !!