Wednesday, March 4, 2026
Latest Newsদেশফিচার নিউজ

মোদীতে মজা নেই! কৃষক আন্দোলনে যোগ দিলেন গুজরাত দাঙ্গার মুখ, হাতে লাল ঝান্ডা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এক গাল দাড়ি, ডান হাতে রড, বাঁ হাত মুষ্ঠিবদ্ধ— দুটোই আকাশের দিকে ছোড়া, কপালে গেরুয়া ফেট্টি। ২০০২-এর গুজরাত দাঙ্গার সময় অশোক মোচীর একটি ছবি ‘সাড়া’ ফেলে দিয়েছিল। সেই অশোককেই এ বার দেখা গেল কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইন নিয়ে আন্দোলনরত কৃষকদের পাশে।

ভাইরাল একটি ছবিতে দেখা গিয়েছে, অশোকের ডান হাতে চায়ের কাগজ-কাপ, বাঁ হাতে লাল পতাকা। গুজরাত দাঙ্গার সময় তাঁর সঙ্গে জুড়ে গিয়েছিল যে দলের নাম, এখন তাঁদের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধেই আন্দোলনে বসেছেন অশোক। গুজরাত দাঙ্গার সময় অশোকের ওই ‘ভয়াল’ ছবি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। এ বার কৃষক আন্দোলনে তাঁর জুড়ে যাওয়ার ছবিও এখন সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’।

Leave a Reply

error: Content is protected !!