দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নারীঘটিত অপরাধের ক্ষেত্রে সবচেয়ে বেশি মামলা রয়েছে বিজেপির সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে। দেশের বর্তমান সাংসদ ও বিধায়কদের ৪ হাজার ৮৯৬টি নির্বাচনী হলফনামার মধ্যে ৪ হাজার ৮২২টি খতিয়ে দেখে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) ও ন্যাশনাল ইলেকশন ওয়াচ এই তথ্য প্রকাশ করেছে।
গত পাঁচ বছরে ৭৭৬ জন সাংসদের মধ্যে ৭৫৯ জনের এবং ৪ হাজার ১২০ জন বিধায়কের মধ্যে ৪ হাজার ৬৩ জনের হলফনামা বিশ্লেষণ করে পাওয়া তথ্যে জানা যায়, নারীঘটিত অপরাধে সবচেয়ে বেশি মামলা রয়েছে দেশের শাসক দল বিজেপির সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে। রাজ্যের দিক দিয়ে এ-সংক্রান্ত মামলায় শীর্ষে পশ্চিমবঙ্গ।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সময় প্রার্থীদের নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিতে হয়, সেখানে তাঁদের নিজেদের বিরুদ্ধে থাকা মামলার তালিকা উল্লেখ করতে হয়। গত পাঁচ বছরে লোকসভা, রাজ্যসভা ও বিধানসভা ভোটে ৫৭২ জন এমন প্রার্থী ছিলেন, যাঁরা কোনও না কোনও স্তরের নারী নিগ্রহ মামলার অভিযুক্ত। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, তাঁদের একজনেরও শাস্তি হয়নি।
সমীক্ষায় জানা যায়, দেশের ১৮ জন সাংসদ ও ৫৮ জন বিধায়ক নির্বাচন কমিশনকে হলফনামায় জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে নারীঘটিত অপরাধের অভিযোগ আছে। এর মধ্যে বিজেপি সাংসদ-বিধায়কের সংখ্যা ২১। কংগ্রেসের সাংসদ-বিধায়কের সংখ্যা ১৬। ওয়াইএসআর কংগ্রেসের সাংসদ-বিধায়কের সংখ্যা ৭। দেশে নারীর বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত সাংসদ-বিধায়কের সংখ্যা পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন



















