Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

ভুল খবর পরিবেশন, গ্রেফতার এবিপি মাঝা’র সাংবাদিক রাহুল কুলকার্নি

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে কিছু বিশেষ ট্রেন চালাবে রেলমন্ত্রক। গত মঙ্গলবার এই খবর পরিবেশন করেন মহারাষ্ট্রের এবিপি মাঝা নিউজ চ্যানেলের সাংবাদিক রাহুল কুলকার্নি। এর কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার শ্রমিক বান্দ্রা স্টেশনে ভিড় জমাতে শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশ বাহিনী। পুলিশ এবং পরিযায়ী শ্রমিকদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বাণিজ্যনগরী।

জানা যায়, এমন কোনও নির্দেশিকা রেলমন্ত্রকের তরফে জারি করা হয়নি। ভুল খবর করার অভিযোগে ওই সাংবাদিকের বিরুদ্ধে মামলা রুজু করে মুম্বই পুলিশ। তাঁকে ডেকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, মুম্বইয়ের বান্দ্রাতে জড়ো হওয়া বেশিরভাগ শ্রমিকেরা ছিলেন বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ থেকে আসা। রাজ্য সরকারের কাছে বাড়ি ফেরার দাবি জানান তাঁরা।

 

অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।

আমাদের খবরাখবর ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ লাইক করে পাশে থাকুন

Leave a Reply

error: Content is protected !!