দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : করোনা ভাইরাসকে সাম্প্রদায়িক রঙে রাঙানোর চেষ্টা ও ভারতীয় হিন্দুদের ইসলাম ও মুসলিম বিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে এবার ভারতের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করল আরব দেশগুলো। প্রয়োজনে ভারতের পণ্য বয়কটের হুমকি দিয়েছেন তাঁরা। দিল্লির নিজামুদ্দিনে তবলীগ জামাতের জমায়েত থেকে করোনা ছড়িয়ে পড়েছে উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায়
‘করোনা জিহাদ’ শব্দ ব্যবহার করে ইসলামের সমালোচনা শুরু হয়।
ভারতীয়দের এই মুসলিম বিদ্বেষী মনোভাব ও কর্মের নিন্দা জানিয়েছেন জহরানী আবিদী, আবদুর রহমান নাসার, প্রিন্সেস হেন্ড আল কাসেমি সহ আরও অনেক আরব উচ্চপদস্থ ব্যক্তিবর্গ।
কুয়েতের আবদুর রহমান নাসার ভারতীয় মুসলমানদের সাথে যেভাবে আচরণ করা হচ্ছে তা নিয়ে সোচ্চার হয়েছেন। তিনি স্মরণ করিয়ে দেন যে, ৫৩টি মুসলিম দেশ থেকে ভারতীয়রা বছরে ১২০ বিলিয়ন ডলার অর্জন করেন।
শারজাহ রয়্যাল ফ্যামিলির প্রিন্সেস হিন্দ আল কাসিমি একজন ট্যুইটার ব্যবহারকারীকে সাবধান করে দিয়েছেন।
তাঁকে কোভিড-১৯ মহামারী নিয়ে মুসলমানদের লক্ষ্য করে বেশ কয়েকটি বিদ্বেষমূলক ট্যুইট করার জন্য বহিষ্কার করা হয়েছে। উক্ত ভারতীয় কট্টরপন্থী তাচ্ছিল্য করে বলেছিল, ‛আপনি যা করতে পারেন করুন।’ প্রিন্সেস উক্ত ট্যুইটাকারীর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‛তুমি এই ভূমি থেকে রুজি রোজগার কর আবার এই ভূমিকে তাচ্ছিল্য কর, তোমার তাচ্ছিল্য নজরদারির বাইরে যাবে না।’ পরে প্রিন্সেস তাঁকে মারাত্মক পরিণতি সম্পর্কে সতর্ক করার পরে তার সমস্ত সামাজিক মিডিয়া প্রোফাইলগুলি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারক সুহেল আল জারুনি ট্যুইট করে জানিয়েছেন যে, সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন ধর্মীয় পটভূমির বহু সম্প্রদায়কে রেখেছে ও তাদের সাথে মতবিনিময় করে। অতএব তাঁরা এমন কোনও জিনিসকে সমর্থন করতে পারে না যা কোন ধর্মের ভাবাবেগকে অসম্মানিত করে।
ইমরতি ব্যবসায়ী নূরা আল ঘুরাইর এক মুসলিম বিদ্বেষী ভারতীয়কে সুন্নী মুসলমানদের বিরুদ্ধে ট্যুইটের জন্য তাঁকে কড়াভাবে সতর্ক করেন। নূরা দুবাই পুলিশকে ট্যাগ করেন এবং হুঁশিয়ারি দেন যে, ‛বর্জন ও ঘৃণার যে কোনও আহ্বান গ্রহণ করা হবে না আমাদের ভূমিতে।’
কুয়েতের আইনজীবী এবং আন্তর্জাতিক মানবাধিকার পরিচালক মেজবেল আল শারিকা ও অপর এক কুয়েতি জেনেভাতে জাতিসংঘের মানব কাউন্সিলে ভারতীয় মুসলমানদের বিষয়টি উত্থাপন করার কথা ঘোষণা করেছেন। তিনি সহিংসতার প্রমাণাদি জোগাড় করার জন্য ভারতীয় মুসলমানদেরকে আহ্বান জানিয়েছেন।
সৌদি আলেম আবিদ জহরানী জিসিসি এবং মধ্যপ্রাচ্যে কাজ করা ব্যক্তি যাঁরা মুসলমান ও ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে সেই সমস্ত ব্যক্তির তালিকা তৈরির প্রস্তাব দিয়েছেন।
কুয়েতের আল-আনবা খবরের কলামিস্ট ডাঃ মোহাম্মদ আল শরিকা ভারতীয় মুসলমানদের সমর্থনে ট্যুইট করে জানান যে, তাঁরা উগ্রপন্থী এবং সবচেয়ে নৃশংস অপরাধের শিকার হচ্ছেন এবং তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মধ্যপ্রাচ্যে কাজ করা ভারতীয় অমুসলিমদের মধ্যে ইসলাম ও মুসলিম বিদ্বেষ পোষণ যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। অথচ মুসলিম বিশ্ব যদি ভারতের বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে ভারতের অর্থনীতি প্রভৃতি ক্ষেত্রে ব্যপক বিপর্যয় আসবে।
COVID-19 does not see race, religion, colour, caste, creed, language or borders before striking.
Our response and conduct thereafter should attach primacy to unity and brotherhood.
We are in this together: PM @narendramodi
— PMO India (@PMOIndia) April 19, 2020
এদিকে আরব বিশ্বের কড়া হুঁশিয়ারির পর ৯০ ডিগ্রি ঘুরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক ট্যুইট বার্তায় ভারতীয়দের ভ্রাতৃত্ববোধের বার্তা দিয়েছেন এবং করোনা মহামারীতে জাতপাত নেই বলে জানিয়েছেন।
Support Free & Independent Journalism




















