Tuesday, March 3, 2026
Latest Newsদেশফিচার নিউজ

অযোধ্যা রায় মানছে না মুসলিম পার্সোনাল ল’ বোর্ড! রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশনের সিদ্ধান্ত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জল্পনার অবসান, অযোধ্যা রায়ের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে একমাসের মধ্যে দাখিল করা হবে রিভিউ পিটিশন। নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিল সর্বভারতীয় মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। রায় নিয়ে আজ বৈঠকে বসেছিল বোর্ড। বৈঠকের পর মুসলিম নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই রায় তাঁরা মানতে পারছেন না। তাই রিভিউ পিটিশন দাখিল করা হবে এবং তা এক মাসের মধ্যেই। উল্লেখ্য, অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমিতে মন্দির হবে আর মসজিদের জন্য পৃথক ৫ একর জায়গা দেওয়া হবে এই মর্মে রায় দিয়েছিল সুপ্রিমকোর্ট।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!