Wednesday, March 4, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

অবশেষে মিলল জামিন, জেল হেপাজত থেকে মুক্তি, আপাতত গৃহবন্দি থাকবেন ৪ নেতা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নারদ কাণ্ডে শুক্রবার হাইকোর্টের রায়ের পরেও ফের নাটকীয়তা তৈরি হয়েছে। এদিন হাইকোর্টের শুনানির পর চূড়ান্ত রায়ে দুই বিচারপতির মধ্যে মতান্তর তৈরি হয়েছে। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ববি হাকিম ও দুই নেতা মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করার পক্ষে রায় দিয়েছেন। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের তাতে সায় নেই। ফলে আপাতত এই রায় ঘোষণা হয়েছে যে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হলেও এই চার নেতার জামিন মঞ্জুর হবে। তবে তাঁদের গৃহবন্দী হয়ে থাকতে হবে।

 

Leave a Reply

error: Content is protected !!