Thursday, March 5, 2026
Latest Newsদেশফিচার নিউজ

মোদীর রাজত্বে দেশে প্রতিদিন ৮৭টি ধর্ষণ! বেড়েছে নারী ও শিশু নির্যাতন, শীর্ষে যোগীরাজ্য

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নারী সুরক্ষা, চাকরি ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতাই এসেছিল মোদী সরকার। কিন্তু রিপোর্ট বলছে সব ক্ষেত্রেই ব্যর্থতার শীর্ষে মোদী সরকার। মোদীর রাজত্বে দেশে প্রতিদিন ৮৭টি করে ধর্ষণ হয়! এমনকি বেড়েছে নারী ও শিশুদের উপর নির্যাতন। এরমধ্যে শীর্ষে রয়েছে যোগীরাজ্য উত্তরপ্রদেশ। সম্প্রতি এমনটাই রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের অধীনে কাজ করা ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি)।

এনসিআরবি-র রিপোর্ট অনুসারে, ২০১৯-এ মোট চার লক্ষ পাঁচ হাজার ৮৬১টি অপরাধের শিকার হয়েছেন মহিলারা। ২০১৮-তে যা ছিল ৩ লক্ষ ৭৮ হাজার ২৩৬। ২০১৭-তে ৩ লক্ষ ৫৯ হাজার ৮৪৯। ২০১৯ জুড়ে প্রতি এক লক্ষ মহিলার মধ্যে ৬২.৪ জন কোনও না কোনও ভাবে অত্যাচারের শিকার হয়েছেন। ২০১৮-তে তা ছিল ৫৮.৮। নারীর উপর অত্যাচারের ঘটনায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। দেশের মোট অপরাধের ১৪.৭ শতাং‌শই ঘটেছে যোগীরাজ্যে। এর পর রাজস্থান (১০.২ শতাংশ) ও মহারাষ্ট্র (৯.২ শতাংশ)।

মহিলাদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে সুরক্ষিত নয় শিশুরাও। ২০১৯-এ এক লক্ষ ৪৮ হাজার ১৮৫টি অপরাধের শিকার দেশের শিশুরা। ২০১৮-র তুলনায় যা সাড়ে চার শতাংশ বেশি। শিশু বিরুদ্ধে ঘটা অপরাধের ৪৬ শতাংশই অপহরণ সংক্রান্ত। শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা মোট অপরাধের ৩৫.৩ শতাংশ। দেশের প্রতি এক লক্ষ শিশুর মধ্যে ৩৩.২ জনই অত্যাচারের শিকার। ২০১৮-তে সংখ্যাটা ছিল ৩১.৮ ।

 

Leave a Reply

error: Content is protected !!